রোববার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তিনজন আইনজীবীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন।
নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরিরা হলেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমীন উদ্দিন, সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী ও অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
.png)
বিষয়টি জানান মানবাধিকার সংগঠন ব্লাস্টের আইনজীবী ব্যারিস্টার শারমিন নাহার।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি দয়াভাগ স্কুল অফ থট অফ হিন্দু রিলিজিয়নের ব্যবহারের সংশ্লিষ্ট বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
স্কুল অফ থট অফ হিন্দু রিলিজিয়নের ব্যবহার যা হিন্দু নারীকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, এমন বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করেন অনন্যা দাস গুপ্তা।
আইন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ এবং ধর্মীয় বিষয়ক; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত, আবেদনকারী অনন্য দাস গুপ্তের ভাই অনির্বাণ দাস গুপ্ত এবং তার মা রাখি দাস গুপ্তসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।