বুধবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান সংক্রান্ত কমিটির সভাপতি বিচারপতি কৃষ্ণা দেবনাথের উপস্থিতিতে অনুষ্ঠিত কমিটির ২য় সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ৫৯১৬/২০০৮ এ প্রদত্ত ১৪/০৫/২০০৯ খ্রি. তারিখের রায়ের আলোকে শুধুমাত্র নিজ নিজ প্রতিষ্ঠানে যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ গ্রহণ, প্রাপ্ত অভিযোগ বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের নিমিত্তে প্রত্যেক জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে এ সংক্রান্ত কমিটি গঠনপূর্বক পত্র প্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
.png)