ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২০ জানুয়ারি ২০২২
ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
গ্রেফতার প্রধান শিক্ষক ননী গোপাল হালদার (ছবি: সংগৃহীত)

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির মামলায়  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাতে যৌন হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে ননী গোপালের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিভিন্ন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদার তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন এবং শ্লীলতাহানি করেছেন। শুধু এই শিক্ষার্থী নয়, আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই আচরণ করেছেন প্রধান শিক্ষক।

Advertisement

আরো পড়ুন:  দুধ-কলাতেও থাকল না ‘কাউয়ার মা’

এর আগে একই অভিযোগে গত ১১ জানুয়ারি পঞ্চম শ্রেণির অপর এক শিক্ষার্থীর অভিভাবক মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে ননী গোপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

মোরেলগঞ্জ থানার ওসি তুহিন মন্ডল বলেন, এক শিক্ষার্থীর বাবার করা মামলায় আমরা ঐ শিক্ষককে গ্রেফতার করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!