ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সড়কে অসহায়দের সঙ্গে ইফতার করলেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৯, ৯ এপ্রিল ২০২২
সড়কে অসহায়দের সঙ্গে ইফতার করলেন অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে সড়কে বসে অসহায় মানুষের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

শুক্রবার রাজধানীর বিদ্যানন্দ ফাউন্ডেশন এ ইফতারের আয়োজন করে। রিকশাচালক,বস্তির অসহায় মানুষ ও প্রতিবন্ধী শিশুদের সঙ্গে এ সময় তিনি এ ইফতার করেন। 

ইফতারের আগ মুহূর্তে অ্যাটর্নি জেনারেল উচ্ছেদ হওয়া বস্তির দরিদ্র রিকশাচালকদের দুঃখ-কষ্টের কথা ও শারীরিক প্রতিবন্ধীদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

Advertisement

শনিবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, রাস্তায় বসে অসহায় মানু্ষের সঙ্গে ইফতারের অনুভূতি বলে বোঝাতে পারব না। তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। সহমর্মিতা জানিয়েছি।

আরো পড়ুন>>> বাংলাদেশের প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের কৃতজ্ঞতা

এদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজে ইফতারের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছে। এতে লিখেছে, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উচ্ছেদ হওয়া বস্তির দরিদ্র রিকশাচালকদের দুঃখ কষ্টের কথা শুনছেন ফুটপাতে বসে। জগতে কত অশ্রুজল ঝড়ে গরিব মানুষের, বঞ্চনায় আর সামাজিক অবিচারে।’

‘বঞ্চিত মুখের গল্প শোনাতে চেয়েছিলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ আমিন উদ্দিন সাহেবকে। এসেই তিনি বসে যান খোলা আকাশের নিচে পথে বিছানো মাদুরে। ইফতারের ফাঁকে ফাঁকে কথা শোনেন গ্রাম থেকে আসা কলিমুদ্দিনের, জব্দ হওয়া রিকশার চালক জলিল ভাইয়ের।’

‘কেউবা চোখের জলে গল্প করেন, আবার কেউবা অবাক দৃষ্টিতে বিস্ময় জাগান। বিদ্যানন্দ যাদের নিয়ে কাজ করে, তাদের কষ্ট উপড়ে নিতে ব্যর্থ হয়ে সব স্তর থেকে মানুষকে পথে এনে বসিয়েছি। এতেই না বুঝতে পারবে একে অন্যের কষ্ট।’

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!