ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অর্থ আত্মসাৎ: কিউকমের সিইও রিপনের বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ২৫ মে ২০২২
অর্থ আত্মসাৎ: কিউকমের সিইও রিপনের বিরুদ্ধে মামলা 
ফাইল ফটো

অর্থ আত্মসাতের অভিযোগে কিউকম লিমিটেডের সিইও মো. রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে  মো. ইকবাল হোসেন পাটোয়ারী নামে এক ব্যবসায়ী এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

Advertisement

মামলার অভিযোগে বলা হয়, গ্রাহক ইকবাল হোসেন ২০২১ সালের ১৬ জুন মোটরসাইকেল ক্রয়ের জন্য আসামি রিপনের প্রতিষ্ঠানে এক লাখ ৫৪ হাজার উনসত্তর টাকা পরিশোধ করেন। এরপর মোটরসাইকেল প্রদানে ব্যর্থ হয়ে ২০২১ সালের ৫ সেপ্টেম্বর আসামি রিপন এক লাখ ৫৫ হাজার ছয়শত টাকার চেক করেন। 

পরবর্তীতে ২০২১ সালের ২৭ অক্টোবর আসামি রিপনের দেওয়া চেকটি ব্যাংকে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে তা ডিজঅনার হয়। এরপর ২০২২ সালের ২২ মে আসামির প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!