শুক্রবার ঢাকা মহানগর হাকিম বেগম শুভ্রা চক্রবর্তীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। আসামিরা হলেন- মো. রফিকুল ইসলাম ছাকির, মো. আবু বক্কর রিয়াজ প্যাদা, মো. মনির হোসেন ও বিউটি।
এদিন চার আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
এর আগে, বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন একটা ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এ সময় তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, পাঁচটি স্কিন প্রিন্ট ফ্রেম, চার হাজার পিস জাল নোট তৈরির সাদা কাগজ, আট পিস ইঙ্কজেট ইঙ্ক, একটি সিকিউরিটি থ্রেট পেপার রোল, পাঁচটি প্লাস্টিকের সাদা কালির কৌটা, দুইটি এন্টি কাটার, দুইটি স্টিলের স্কেল এবং ১ হাজার টাকা ও ৫০০ টাকা মূল্যমানের ৪৮ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।