ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১১:৪০, ২১ জুলাই ২০২২
ট্রেনের ছাদে যাত্রী নেয়া যাবে না: হাইকোর্ট
হাইকোর্টের ফাইল ফটো

ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। হাইকোর্ট বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ মন্তব্য করেন।

আদালত বলেন, ট্টেনের ছাদে যাত্রী নেয়া আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেয়া বন্ধে কী পদক্ষেপ নেয়া হয়েছে ও টিকিটের কালোবাজারি বন্ধে নেয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। ঐদিন পরবর্তী আদেশ দেবেন আদালত।

Advertisement

এদিকে রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!