ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হজে গিয়ে ভিক্ষা: সেই মিন্টু কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ২ আগস্ট ২০২২
হজে গিয়ে ভিক্ষা: সেই মিন্টু কারাগারে
হজে গিয়ে ভিক্ষা করা মতিয়ার রহমান ওরফে মিন্টু- ফাইল ছবি

হজে গিয়ে ভিক্ষা করা সেই মতিয়ার রহমান ওরফে মিন্টুকে ঢাকার বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার হজ শেষে ফেরার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে মিন্টুকে কারাগারে পাঠান বিচারক।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩০ জুলাই সিএমএম আদালতে করা জিডি অনুযায়ী মিন্টুকে গ্রেফতার করা হয়। তার আচরণে দেশের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন হয়েছে বলে প্রতিবেদন বলা হয়েছে।

Advertisement

জিডিতে উল্লেখ করা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদিআরব যান। এরপরে হজ না করে ভিক্ষা করেন। খবর পেয়ে মদিনা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান মিন্টু। বিষয়টি দেশীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন হয়।

জানা গেছে, মিন্টুকে গত শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

ঢাকা বারের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, আসামির দুই হাত নেই। তবে আত্মীয়-স্বজনদের কাছ থেকে জানা গেছে তার বেশ কয়েকটি বাড়ি আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!