শিক্ষার্থী সানজানার ‘আত্মহত্যা’: বাবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৬
রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যার ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন মামলার এজাহারে গ্রহণ করে এ দিন ধার্য করেন।
এর আগে, গত ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। ঐদিন সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুন> নিবন্ধন পরীক্ষায় আইসিটি শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ
.png)
এ সময় চিরকুট উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’ এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে মামলা করেন। এতে ঐ শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।
জানা যায়, সানজানার বাবা শাহীন আলম গত পাঁচ বছর আগে তাদেরকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর সানজানার মা দুইমাস আগে স্বামীকে ডিভোর্স দেন। এরপর শাহীন আলম সানজানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসসহ আনুষঙ্গিক খরচ দেওয়া বন্ধ করে দেন।