[ আইন-আদালত ]
ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
স্ত্রীকে নির্যাতন
ইসরাত জাহান ও ইনসেটে আল আমিন হোসেন
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে মিরপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সোহেল রানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান।
এর আগে, বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।
.png)
পুলিশ জানায়, যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেন জাতীয় দলের ক্রিকেটার (পেসার) আল আমিনের স্ত্রী। তার অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত চলছে। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা গ্রেফতার করা হতে পারে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন বলেন, আল আমিন হোসেনের স্ত্রী লিখিত অভিযোগের পর মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্ত কর্মকর্তা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!