ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রদল নেতা জাকির কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ৬ সেপ্টেম্বর ২০২২
ছাত্রদল নেতা জাকির কারাগারে
জাকির খান- ফাইল ফটো

অস্ত্রসহ গ্রেফতার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম এ আদেশ দেন।

এদিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় জাকিরকে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াদ আহমেদ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, গত শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিদেশি পিস্তলসহ ছাত্রদল নেতা জাকিরকে আটক করে র‍্যাব। এ ঘটনায় র‍্যাব-১১ এর নায়েব সুবেদার মো. আফজাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরদিন রোববার আদালত জাকিরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসমূলক অপরাধ দমন বিশেষ আইনে মামলা করা হয়। ঐ মামলায় তার ১৭ বছরের সাজা হয়। উচ্চ আদালতে সেই সাজা কমে আট বছর হলেও গ্রেফতার এড়াতে তিনি দেশ-বিদেশে প্রায় ২১ বছর পলাতক ছিলেন। ২০০৩ সালে সাব্বির হত্যা মামলায় আসামি হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন থাইল্যান্ডে থাকার পর সম্প্রতি ভারত হয়ে বাংলাদেশে আসেন। এরপর পরিচয় গোপন করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক বছর ধরে পরিবারসহ বসবাস করছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!