ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গ্রাহকের টাকা আত্মসাৎ: ছেলেসহ শিল্পপতি খালেক ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ২৫ সেপ্টেম্বর ২০২২
গ্রাহকের টাকা আত্মসাৎ: ছেলেসহ শিল্পপতি খালেক ফের রিমান্ডে
ফাইল ফটো

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানির সাবেক পরিচালক ও শিল্পপতি এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার ঢাকা মহানগর হাকিম শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের শাহবাগ থানার মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

এর আগে, ১৯ সেপ্টেম্বর আদালত তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম রিমান্ড শেষে কারাগারে আটক রয়েছেন। 

গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের শুরুতে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ। পরে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত নজরুলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

একই দিন মামলার আসামি কোম্পানিটির সাবেক পরিচালক ও শিল্পপতি এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেকের জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 

পরবর্তীতে গত ১৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের আদালত দ্বিতীয় দফায় নজরুলের ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর তৃতীয় দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!