ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পর্নোগ্রাফি মামলায় গায়ক ইলিয়াসকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ২৫ অক্টোবর ২০২২
পর্নোগ্রাফি মামলায় গায়ক ইলিয়াসকে অব্যাহতি
গায়ক ইলিয়াস- ফাইল ফটো

পর্নোগ্রাফি আইনে করা মামলায় গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ আদেশ দেন। 

এদিন ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলার বাদীর উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদী আদালতে উপস্থিত হয়নি। এজন্য আদালত পর্নোগ্রাফি আইনের মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে। এছাড়া মামলার পরবর্তী বিচারের জন্য ডিজিটাল আইনের মামলাটি সাইবার ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। এ মামলায় অব্যাহতি পাওয়া অন্য আসামি হলেন কারিন নাজ। 

Advertisement

এর আগে, ১১ জানুয়ারি রাতে বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। তদন্ত শেষে চলতি বছেরর ১৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আসাদুল ইসলাম আসামি ইলিয়াস ও কারিন নাজকে অব্যাহতির সুপারিশ করে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ এবং প্রচার করে। এজাহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইলিয়াস
লিংক সফলভাবে কপি হয়েছে!