ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নগদের নন-ব্যাংকিং মোবাইল কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ২ নভেম্বর ২০২২
নগদের নন-ব্যাংকিং মোবাইল কার্যক্রম কেন অবৈধ নয়: হাইকোর্ট
ফাইল ফটো

অস্থায়ী লাইসেন্স নিয়ে নগদের নন-ব্যাংকিং মোবাইল কার্যক্রম পরিচালনা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন মিয়াজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আদালত
লিংক সফলভাবে কপি হয়েছে!