[ আইন-আদালত ]
আল আমিনের বিরুদ্ধে স্ত্রীর দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা
ফাইল ফটো
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলা করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।
ঢাকা প্রথম সহকারী জজ ও পারিবারিক আদালতে বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন ইসরাত জাহান।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাত জাহানের আইনজীবী শামসুজ্জামান। তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে ১২তম সহকারী জজ আদালতে পাঠিয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আল আমিন
লিংক সফলভাবে কপি হয়েছে!