ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা রোববার এ দিন ধার্য করেন। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই বিচারক নতুন এ দিন ধার্য করেন।
.png)
মামলার ১৫ আসামি হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।
বুয়েট শিক্ষার্থী সানি চলতি বছর ১৫ জুলাই স্থানীয় বন্ধুদের সঙ্গে ঘুরতে যান। এ সময় তিনি পদ্মা নদীতে নিখোঁজ হন। পরে তার সঙ্গে থাকা বন্ধুরা ট্রিপল নাইন নম্বরে ফোন করে সানির নিখোঁজ হওয়ার সংবাদ ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদী থেকে সানির মরদেহ উদ্ধার করে।
বন্ধুরা পরিকল্পিতভাবে পদ্মা নদীতে সানিকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে এমন অভিযোগে সানির বড় ভাই হাসানুজ্জামান বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেন। মামলায় সানির সঙ্গে ঘুরতে যাওয়া ১৫ জনকে আসামি করা হয়। পরে পুলিশ ঐ ১৫ আসামিকে গ্রেফতার করে।