ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ২৫ অক্টোবর ২০২২
বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল
তারিকুজ্জামান সানি- ফাইল ফটো

পদ্মা নদীর মৈনট ঘাটে ডুবে বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ২০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এ দিন ধার্য করেন।

এদিন এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. শামছুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদনের জন্য নতুন এদিন ধার্য করেন। 

Advertisement

এ মামলার আসামিরা হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু। এ মামলার ১৫ আসামি কারাগারে আটক রয়েছে। 

মামলার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই একসঙ্গে ১৫/১৬ যুবক পদ্মা নদীতে ঘুরতে যায়। সন্ধ্যার পর সানি নামে ঐ বুয়েট শিক্ষার্থী নিখোঁজ হয়। রাতেই স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ১৫ জুলাই সকালে সানির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল। সুরতহাল শেষে ঐ বুয়েট শিক্ষার্থীর মরদেহ তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এ ঘটনায় ঐদিন বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আদালত
লিংক সফলভাবে কপি হয়েছে!