ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশ বক্সে হামলা: ১১ ব্যাটারিচালিত রিকশাচালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ১৫ অক্টোবর ২০২২
পুলিশ বক্সে হামলা: ১১ ব্যাটারিচালিত রিকশাচালক রিমান্ডে
ফাইল ছবি

রাজধানী মিরপুরে পুলিশ বক্সে হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার ১১ ব্যাটারিচালিত রিকশাচালকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

এদিন এ মামলায় গ্রেফতার ১৩ রিকশাচালককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত ১১ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে অপর দুই রিকশাচালককের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ চালকরা ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করে। হামলায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত করছি, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Advertisement

এর আগে, শুক্রবার সকালে পল্লবীতে ব্যাটারিচালিত রিকশা মূল সড়কে চলে আসায় ২টি রিকশা জব্দ করে পুলিশ। পরে চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের ৫টি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ভাঙচুর করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!