ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ২৭ নভেম্বর ২০২২
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় একজনের আত্মসমর্পণ
ফাইল ফটো

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় এজাহারনামীয় আসামি ঈদী আমিন আদালতে আত্মসমর্পণ করেছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার আত্মসমর্পণ করেন তিনি। আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশ্রাব আলী বিষয়টি জানিয়েছেন।

এ সময় জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। 

Advertisement

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পালিয়ে যান। ঐ দুই জঙ্গি হলেন- মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!