বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। দুই আসামি পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ ও ১৩ নভেম্বর ১০ কোটি টাকা মূল্যের একটি পে-অর্ডার নগদায়নের জন্য বিডিবিএলের প্রধান শাখায় যান আসামিরা। তারা জাল-জালিয়াতির মাধ্যমে পে-অর্ডার তৈরি করে অবৈধভাবে তাদের অ্যাকাউন্টে জমা দিয়ে ১০ কোটি টাকা এবং পে-অর্ডারটি নগদায়নের ব্যবস্থা নিয়ে টাকা আত্মসাৎ করেন।
.png)
ঐ ঘটনায় একই বছরের ১৮ ডিসেম্বর উত্তরা ব্যাংক লিমিটেডের এজিএম সাদিকুর রহমান মতিঝিল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে দুদকের উপ সহকারী পরিচালক ফেরদৌস রহমান ২০২০ সালের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।