ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বাবুল আক্তারের বাবা-ভাই পেলেন জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ২ জানুয়ারি ২০২৩
বাবুল আক্তারের বাবা-ভাই পেলেন জামিন
বাবুল আক্তার- ফাইল ফটো

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের বাবা ও ভাই। 

সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তাদের জামিনের আদেশ দেন আদালত।

এরা হলেন- মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২) ও ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫)। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

এ মামলার অপর দুই আসামির মধ্যে বাবুল আক্তার গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন মামলার শুরু থেকে পলাতক রয়েছেন। 

গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!