[ আইন-আদালত ]
জাল টাকা তৈরি ও বিক্রি, দুইজন রিমান্ডে
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁও থেকে জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত দুইজনকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আসামিরা হলেন- মো. আল আমিন ও মো. কাশেম আলী।
মঙ্গলবার তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
.png)
এর আগে, সোমবার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৮২ হাজার জাল টাকা এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!