ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৪
মানবতাবিরোধী অপরাধ: শেরপুরের ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড
ফাইল ফটো

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুরের নকলা উপজেলার তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আসামিরা হলেন- আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা, এ কে এম আকরাম হোসেন।

সোমবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

Advertisement

গত ২৪ জানুয়ারি শুনানি শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রেখেছিলেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে ছিলেন- প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন- আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান।

শেরপুরের নকলা উপজেলার ৪ রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই বছরের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হয়।

২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে ৪টি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৪ আসামির মধ্যে বিচার চলাকালীন এমদাদুল হক খাজা নামে এক আসামি মারা যান।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, আসামিদের বিরুদ্ধে ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে চারটি অভিযোগ প্রমাণ করতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!