ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

তীব্র গরমে উচ্চ আদালতে গাউন পরতে হবে না আইনজীবীদের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৭, ২০ এপ্রিল ২০২৪
তীব্র গরমে উচ্চ আদালতে গাউন পরতে হবে না আইনজীবীদের 
ফাইল ফটো

তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।

শনিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল ২১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশিব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। 

এদিকে দেশজুড়ে চলা তীব্র গরম ও দাবদাহ থেকে রক্ষা করতে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আইনজীবী
লিংক সফলভাবে কপি হয়েছে!