বুধবার তাকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আসামির জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন সোহেল সিরাজ। বিমানবন্দরে অবতরণের পরপরই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে মামলার তদন্ত সংস্থা সিআইডির হাতে তুলে দেয়।
.png)
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। ঐ ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ।
ভবনটিতে ছড়িয়ে পড়া আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। এ নিয়ে ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।