ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সহকর্মীকে গুলি করে হত্যা: পুলিশ সদস্য কাওসার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৯, ৯ জুন ২০২৪
সহকর্মীকে গুলি করে হত্যা: পুলিশ সদস্য কাওসার রিমান্ডে
আসামি কনস্টেবল কাওসার আলী। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানার বারিধারায় ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় আসামি কনস্টেবল কাওসার আলীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন। 

গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রোববার গুলশান থানায় মামলা করেছেন নিহত মনিরুল ইসলামের ভাই মো. মাহাবুবুল হক। এতে কনস্টেবল কাউসার আলীকে আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
ট্যাগ: কনস্টেবল
লিংক সফলভাবে কপি হয়েছে!