ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পিএসসির প্রশ্নফাঁস: ১৭ জনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪১, ৯ জুলাই ২০২৪
পিএসসির প্রশ্নফাঁস: ১৭ জনের জামিন নামঞ্জুর
ফাইল ফটো

প্রশ্নফাঁসের দায় স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন গ্রেফতারকৃত পিএসসির সাত কর্মকর্তা। এছাড়া গ্রেফতারকৃত বাকি ১০ জনের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সিএমএম ২১ নম্বর কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে তোলা হয় ১৭ আসামিকে। এর মধ্যে ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

স্বীকারোক্তি দেওয়া আসামিরা হলেন- চক্রের সক্রিয় সদস্য আবেদ আলী (৫২), মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০) ও লিটন সরকার (২৫)।

Advertisement

দুপুর ১টা ৪০ মিনিটে আসামিদের আদালতে হাজির করা হয়। তারা দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা।

এর আগে রোববার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।  রাতেই পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!