ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

নিয়োগ পেলেন ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৯, ১৩ আগস্ট ২০২৪
নিয়োগ পেলেন ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল
ছবি- সংগৃহীত

তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। 

মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের মধ্যে রয়েছেন আইনুন নাহার সিদ্দিকী, সুলতানা আক্তার রুবি, ফয়েজ আহমেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেজওয়ান আহমেদ, মো. মনজুর আলম, সামিয়া সুলতানা দীপ্তি, মহসিনা খাতুন এবং রফিকুল ইসলাম মন্টু।

এর আগে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবীকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।  তারা হলেন– মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ এবং মোহাম্মদ অনীক রুশদ হক।

এই নিয়োগের ফলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নতুন শক্তি যুক্ত হয়েছে, যা বিচার বিভাগের কাজের গতিশীলতা বাড়াবে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মোট ২১৫ জন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ছিলেন। তাদের মধ্যে সোমবার পর্যন্ত ৭০ জন পদত্যাগ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!