[ আইন-আদালত ]
সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা বিকেলে
হাইকোর্ট- ফাইল ফটো
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে আজ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সভা ডেকেছেন।
এর আগে, ৩০ অক্টোবর হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. আতিকুস সামাদের স্বাক্ষরে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। গত ৩১ অক্টোবর হাইকোর্ট সূত্রে বিষয়টি জানা গেছে।
সেদিন আদেশে বলা হয়, আগামী ৪ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে প্রশাসন ভবন-৪ এর দোতলায় অবস্থিত কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
.png)
ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ করে থাকেন। নেয়া হয় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!