[ আইন-আদালত ]
জাতীয় আইনগত সহায়তা
সরকারি খরচে ২৮০১৬ জনকে আইনি সহায়তা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট- ফাইল ফটো
জাতীয় আইনগত সংস্থার সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৮ হাজার ১৬ জনকে সরকারি খরচায় আইন সহায়তা সেবা দেওয়া হয়েছে।
সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
.png)
জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের যাত্রা ২০১৫ সালে শুরু হয়। এর আগে নিম্ন আদালতে এ সেবা শুরু হয়।
প্রসঙ্গত, দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয়। দেশের সব জেলা ও শ্রম আদালতে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে এ সেবা প্রদান করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!