[ আইন-আদালত ]
অ্যাটর্নি জেনারেল
‘পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করেছে’
অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান- ছবি: সংগৃহীত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান। এ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করেছে।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পঞ্চদশ সংশোধনীর বৈধতার রুল শুনানিতে এ মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না।
.png)
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্র, মৌলিক অধিকার ও আইনের শাসনের কবর রচনা করা হয়েছে।
এম আসাদুজ্জামান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ফ্যাসিজম দীর্ঘায়িত হয়েছে রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হয়েছে সংবিধানের শ্রেষ্ঠত্ব। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!