বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. তানজিল হাসান মামলাটি করেন।
জানা গেছে, সুধাংশু শেখর ভদ্র ২০১৪ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটির সাবেক প্রকল্প পরিচালক ছিলেন।
.png)
২০১৯ সালের ৩ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন তিনি।
দায়িত্ব পালনের সময় অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক সরকারের ৯১ কোটি ৯৪ লাখ ৬ হাজার ৪৬৫ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সুধাংশু শেখরের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মামলা তদন্তের সময় ঘটনার সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাও আমলে আনা হবে।