অভিযুক্ত আসামিরা হলেন- শরীফ মিজি ওরফে এসকে আবীর আহমেদ ওরফে শরীফ (২৭) ও মো. কোরবান শেখ হিল্লোল (৩৫)।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক প্রশান্ত কুমার সাহা আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
.png)
সোমবার ভোর ৪টায় প্রধান আসামি এসকে আবীর আহমেদ ও কোরবান শেখ হিল্লোলকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি বিকেল ৪টায় শহিদ মিনারে মো. ফারুক হাসান বক্তব্যরত থাকাকালে আসামিরা কয়েকবার বাঁধা দেয়। বক্তব্য শেষে তারা ফারুকের ওপর হামলা করে। হামলাকারীদের মধ্যে এসকে আবির হোসেন হাতে থাকা চুরি দিয়ে কপালে গুরুতর জখম করে রক্তাক্ত করে। আরো তিনজন আসামি এলোপাতাড়ি কিল, ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার সঙ্গে থাকা ১২ হাজার পাঁচশত টাকা নিয়ে যায়। এরপর সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় গেল ৫ জানুয়ারি শাহবাগ থানায় একটা হত্যাচেষ্টা মামলা করেন ফারুক। এতে জাতীয় বিপ্লবী পরিষদের চারজন কর্মীসহ অজ্ঞাত নামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।