ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অতিরিক্ত চুল পড়ার ছয় কারণ, জানুন প্রতিকারের উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৪২, ১ সেপ্টেম্বর ২০২০
অতিরিক্ত চুল পড়ার ছয় কারণ, জানুন প্রতিকারের উপায়
চুল পড়ার কারণ ও প্রতিকার

স্বাভাবিকভাবে আঁচড়াতে গেলে চুল পড়বেই। চুল পড়া যদি অতিরিক্ত হয়ে যায় তবেই তা চিন্তার বিষয়। কারণ অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দেয়া মানে চুলের বাড়তি পরিচর্যা প্রয়োজন।

চুল পড়ার কারণ জেনে তার প্রতিকার করা সহজ হয়। স্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে অতিরিক্ত চুল পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে জানানো হয়েছে। চলুন জেনে নেয়া যাক সে সম্পর্কে বিস্তারিত-

জন্ম নিয়ন্ত্রণ

Advertisement

নারীদের ক্ষেত্রে অনেক সময় জন্ম বিরতিকরণ পিল বা বড়ি ব্যবহার বা পরিবর্তন চুলের ওপর প্রভাব ফেলে। অধিকাংশ বড়িতে প্রোজেস্টেরন থাকে। যা চুল পড়ার অন্যতম কারণ। তাই এই ধরনের ওষুধ নির্বাচনের আগে পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

গর্ভাবস্থা

গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন হয়, এতে চুল পড়ার সমস্যা দেখা দেয়। গবেষকদের মতে, এই সময় চুল পড়া খুব স্বাভাবিক। তবে স্থায়ী চুল পড়ার সমস্যা দেখা দিলে চিন্তার বিষয়। সাধারণত, সন্তান জন্মদানের তিন থেকে চার মাসের মধ্যে এই ধরনের সমস্যার ঠিক হয়ে যায়।

খাদ্যাভ্যাসের পরিবর্তন

নতুন খাদ্যাভ্যাসে অভ্যস্ত হতে চাইলে বা ক্যালরি বহুল খাবার বাদ দিতে চাইলে অনেক ধরনের পুষ্টি উপাদান বাদ পড়ে যেতে পারে। শরীরের প্রতি কেজি ওজনের ভিত্তিতে প্রোটিন গ্রহণ করতে হয়। প্রতি কেজি ওজনের জন্য ০.৮ গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। চুল ভালো রাখার অন্যতম চাবিকাঠি হলো প্রোটিন গ্রহণ। কারণ চুলের গোড়া প্রোটিন দিয়ে তৈরি। চুল পড়ার অন্যতম কারণ হল প্রোটিনের স্বল্পতা।

আরো পড়ুন: খুশকি ও চুল পড়া বন্ধে মেনে চলুন রূপবিশেষজ্ঞের পরামর্শ

ভিটামিনের স্বল্পতা

ভিটামিন বি-১২ ও ডি’য়ের স্বল্পতার কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়। এই দুই উপাদান চুলের বৃদ্ধিতে ও মাথার ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে। মাংস ও দুধের তৈরি খাবারে ভিটামিন বি-১২ পাওয়া যায়। এই ভিটামিনের ঘাটতি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে মাল্টিভিটামিন গ্রহণ করা যেতে পারে।

চুল বাঁধার ধরন

চুল বাঁধার ধরন বা স্টাইলের কারণও চুল পড়ার জন্য দায়ী। সব সময় উঁচু করে খোঁপা করা বা পনিটেইল করা চুলের ক্ষতি করে। তাই চুল খুব বেশি শক্ত করে না বাঁধাই ভালো।

চুলের ‘ট্রিটমেন্ট’

চুল রিবন্ডিং করা, রং করা, স্টাইলিংয়ের মাধ্যমে চুলের স্বাভাবিক ধরনের পরিবর্তন করা চুল পড়ার অন্যতম কারণ। চুলে যতটা সম্ভব কম রাসায়নিক উপাদান ব্যবহার করা উচিত।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!