ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অল্প সময়ে চুল পড়া রোধ করুন এক উপাদানেই

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১১, ৭ সেপ্টেম্বর ২০২০
অল্প সময়ে চুল পড়া রোধ করুন এক উপাদানেই
চুল পড়া রোধে করণীয়

রূপচর্চায় ছেদের চাইতে মেয়রা একটু বেশি সচেতন। ঠিক চুলের যত্নেও মেয়েরা এগিয়ে। বেশিরভাগ মেয়েদেরই চুল নিয়ে বেশি চিন্তায় থাকতে দেখা যায়। বিশেষ করে যখন চুল পড়তে শুরু করে তখন। যদিও চুল পড়া রোধে অনেকেই নানা টোটকা কাজে লাগান।  

তবে চুল পড়া রোধে খুবই সহজ ও কার্যকরী একটি সমাধান রয়েছে। আর তা হচ্ছে প্রোটিন ট্রিটমেন্ট। আর এই প্রোটিন ট্রিটমেন্ট করতে প্রয়োজন হবে শুধুমাত্র একটি উপাদান। আর এটি হচ্ছে পুষ্টিকর ডিম। যদি কম সময়ে ফল পেতে চান, তবে ডিম ব্যবহারই সবচেয়ে ভালো উপায়।

আরো পড়ুন: পুরুষের চুলের যত্নে পাঁচ গুরুত্বপূর্ণ পরামর্শ

Advertisement

ডিম হচ্ছে প্রাকৃতিক প্রোটিন, যা চুলকে ঘন করতে সাহায্য করে। এর ভিটামিন চুলের গোড়ায় পৌঁছে পুষ্টি যোগায়, চুলের স্বাস্থ্য ফিরিয়ে দিতে চমৎকার কাজ করে। এছাড়া এটি চুল পড়া রোধেও জাদুর মতো কাজ করে। চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া রোধে কীভাবে এই সহজ উপাদানটি ব্যবহার করবেন-  

তৈরি ও ব্যবহার পদ্ধতি

একটি ডিমের সাদা অংশ নিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিন। তারপর পরিষ্কার চুলে সরাসরি হাত অথবা ব্রাশের সাহায্যে ওপর থেকে নিচ পর্যন্ত লাগান। চুলে ডিমের সাদা অংশ লাগানোর পর একটি মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। তারপর রেখে দিন আধা ঘণ্টা। এবার নরমাল পানিতে চুল ধুয়ে নিন এবং শ্যাম্পু করুন। সপ্তাহে একবার প্রোটিন ট্রিটমেন্ট করুন, আর প্রথমবার থেকেই অনুভব করুন চুলে কেমন সুন্দর বাউন্স চলে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!