তাই এই সুযোগটি কাজে লাগিয়ে আজই তৈরি করে ফেলুন সুস্বাদু কাঁচা ও পাকা আমের জেলি। বাড়িতে খুব সহজ উপায়ে এবং কম খরচে খুব দ্রুত বানাতে পারবেন এই জেলি। যা খেতেও দারুণ সুস্বাদু হবে। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপি দুটি-
কাঁচা আমের জেলি যেভাবে তৈরি করবেন
.png)
উপকরণ: কাঁচা আম ২৫০ গ্রাম, চিনি ২৫০ গ্রাম, শুকনা মরিচ তিনটি (বীজ বের করে নেবেন), কিশমিশ দুই চা চামচ, আদা কুচি এক চা চামচ, লবণ স্বাদমতো।
প্রণালী: আম কুরে নিয়ে অল্প লবণ মাখিয়ে রাখুন। কিছুক্ষণ পর পানি নিঙড়ে নিন। এতে টকভাব অনেকটা কেটে যাবে। এবার মাইক্রোওভেনের পাত্রে চিনি এবং আধা কাপ পানি ফুটিয়ে রস করে নিন। সেই চিনির রসে কুরানো আম, মরিচ, আদা ও কিশমিশ দিয়ে আরও চার মিনিট ওভেনে রেখে দিন। নামিয়ে চামচ বা হাতা দিয়ে একটু নেড়ে নেবেন। তাহলেই তৈরি আপনার আমের জেলি।
পাকা আমের জেলি যেভাবে তৈরির করবেন
উপকরণ: পাকা আম পাঁচটি, লেবুর রস দুই চা চামচ, চিনি এক কাপ, চায়না গ্রাস অল্প, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, ফুড কালার সামান্য।
প্রণালী: পাকা আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করুন। চুলায় প্যান বসিয়ে ব্লেন্ড করে রাখা আম ছাড়ুন। পরিমাণমতো পানি, লবণ, চায়না গ্রাস ও চিনি দিন। ফুড কালার দিয়ে ভালো করে নেড়ে লেবুর রস দিন। অনবরত নাড়তে থাকুন। রং গাঢ় হয়ে গেলে নামিয়ে মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন।
যা জানা জরুরি
ওভেন ছাড়া চুলাতেও একই পদ্ধতিতেও কাঁচা আমের জেলি তৈরি করা যায়। আবার পাকা আমের জেলিও ওভেন পদ্ধতিতে তৈরি করতে পারেন। তাই চিন্তা ছেড়ে নিজের সুবিধামতো পদ্ধতিতে জেলি তৈরি করে নিন।