ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

অকালে চুল পাকা রোধে কার্যকরী পাঁচ খাবার

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২
অকালে চুল পাকা রোধে কার্যকরী পাঁচ খাবার
চুল পাকা রোধে করণীয়। ছবি: সংগৃহীত

বয়স বাড়লে চুল পেকে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়া মোটেও কাম্য নয়। এর ফলে বয়সের আগে দেখতে বয়স্ক দেখায়। অনেকের আবার পুরোপুরি চুল না পাকলেও, শুধুমাত্র জুলফি পেকে যায়। যা দেখতে আরো বাজে দেখায়।

চুল পেকে যাওয়ার এই সমস্যা অনেকের থাকে বংশগত, আবার অনেকের অনিয়মিত জীবন যাপনের জন্য হয়। তবে এই সমস্যা খুব সহজেই দূর করা যায়। শুধুমাত্র বদলে ফেলতে হবে আপনার খাওয়া-দাওয়ার অভ্যাস। তাহলেই দীর্ঘদিন চুল থাকবে কালো। চলুন তবে জেনে নেয়া যাক সে খাবারগুলো সম্পর্কে- 

>> সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি খান। এর মধ্যে পাতিলেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন। তবে সুগার থাকলে মধু মেশাবেন না। এর ফলে লিভার ভালো থাকবে। চুলও ভালো থাকবে।

Advertisement

আরো পড়ুন: ফেলনা টয়লেট পেপার রোল দিয়ে ঘর সাজানোর দারুণ কৌশল

>> সকালে ঘুম থেকে উঠে গুড় ও মেথি খান। এতে যেকোনো চুলের সমস্যা দুর হবে। পাকা চুলের সমস্যা থেকেও মুক্তি পাবেন। তবে ডায়াবেটিসের সমস্যা থাকে গুড় খাবেন না।

>> সপ্তাহে অন্তত দুইদিন এক চামচ কালো তিল খান। তিল বেটে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন। কিংবা নারকেল তেলের সঙ্গে কালো তিল মিশিয়ে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই তেল সপ্তাহে একদিন মাথায় মেখে নিন। রাতে শোয়ার আগে এই তেল মেখে, পরের দিন শ্যাম্পু করে নিন। দেখবেন চুল ঝলমলে হয়ে উঠবে। 

>> সপ্তাহে অন্তত একটা দিন গাজরের রস খান। এতে চুলের গোড়া শক্ত হবে, চুল পড়বে না। পাকা চুলের সমস্যার সমাধান হবে। খাদ্যতালিকায় রাখুন ফল। রাতে শোয়ার সময় এক গ্লাস দুধ পান করতে পারেন। 

>> প্রতিদিন রাতে ছোলা ভিজিয়ে রাখুন। খালি পেটে ভেজানো ছোলা খান। এর ফলে দীর্ঘদিন চুল কালো থাকবে। তবে এসব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মনকে স্ট্রেশ ফ্রি রাখুন। দেখবেন সুস্থ ও সুন্দর থাকবেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!