ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ছাত্রীকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব: সেই চিকিৎসক গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ২৯ ডিসেম্বর ২০২১
ছাত্রীকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব: সেই চিকিৎসক গ্রেফতার 
গ্রেফতার চিকিৎসক সালাউদ্দিন চৌধুরী (ছবি: সংগৃহীত)

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঐ প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির করার অভিযোগ ওঠে একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে। এ অভিযোগে ঐ ছাত্রী একটি মামলাও করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব ঐ চিকিৎসককে গ্রেফতার করেছে। 

Advertisement

আরো পড়ুন : যৌন হয়রানি, ভাইরাল হলো মেডিকেল ছাত্রীর ফেসবুক স্ট্যাটাস

এর আগে হলি ফ্যামিলির ঐ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী। গত বুধবার শিক্ষকের বিরুদ্ধে কলেজের ঐ শিক্ষার্থী উত্তরা পশ্চিম থানায় জিডি করেন।

শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ঐ শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন। তার অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!