ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের দিন যেমন যাবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:৩৩, ১০ জুলাই ২০২২
ঈদের দিন যেমন যাবে আবহাওয়া
ফাইল ফটো

সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে ঈদের দিন সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে বাড়তি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। 

রোববার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সারাদেশেই গরম আপাতত অব্যাহত থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর আবহাওয়া ভালো থাকবে। 

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালে সিলেট ছাড়া অন্য কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

এদিকে শনিবার সন্ধ্যায় এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস আরো জানায়, পরের ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!