ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নতুন সূচিতে অফিস, খুশি কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬, ১৫ নভেম্বর ২০২২
নতুন সূচিতে অফিস, খুশি কর্মকর্তা-কর্মচারীরা
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে এতদিন সকাল ৮টা থেকে চলছিল সরকারি অফিস। কিন্তু শীত আসায় দিন ছোট হয়েছে। এ কারণে অফিস শুরুর সময় এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেনন, সকাল ৮টায় অফিসে আসা কষ্টকর। সেজন্য অফিস সময় ৯টা থেকে করা হয়েছে।

এদিকে আজ (মঙ্গলবার) থেকে নতুন সময়সূচিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস শুরু হয়েছে। নতুন এ নিয়মে খুশি সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। হাসি মুখেই সকাল ৯টায় অফিসে পৌঁছেছেন সবাই।

তারা জানান, কাল ৮টায় তাড়াহুড়ো করে অফিসে আসতে হতো। নারীকর্মীদের কষ্ট ছিল সবচেয়ে বেশি। ঘরের কাজকর্ম শেষে ঊর্ধ্বশ্বাসে এসে অফিস ধরতে হতো। এখন ৯টা থেকে অফিস শুরু হওয়ায় সবারই সুবিধা হয়েছে। কাউকে তাড়াহুড়া করতে হবে না।

Advertisement

সচিবালয়ে সরেজমিন দেখা গেছে, ৯টার আগেই কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেছেন। কর্মচারী কল্যাণ বোর্ডের গাড়িগুলোও ৯টার মধ্যেই সচিবালয়ের গেটের সামনে এসে থামে। এ সময় বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী একসঙ্গে সচিবালয়ে প্রবেশ করেন। কর্মকর্তাদের গাড়িও ৯টার আগে থেকেই প্রবেশ করতে দেখা গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সকাল ৯টা থেকে অফিস শুরু করা খুবই ভালো সিদ্ধান্ত।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী লাইব্রেরিয়ান আনিকা তাহসিন বলেন, শীতের জন্য অফিস সময় ৯টা থেকে ৪টা খুবই সুবিধাজনক। নতুন অফিস সময়ে আমরা খুশি।

স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন ও আনুষঙ্গিক কার্যক্রম চলতো সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ও ব্যাংক লেনদেন হতো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

শীত মৌসুমকে সামনে রেখে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি ১৫ নভেম্বর থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!