ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত লাগানো যাবে না ব্যানার-ফেস্টুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৮, ১৯ মার্চ ২০২৩
গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত লাগানো যাবে না ব্যানার-ফেস্টুন
জাতীয় স্মৃতিসৌধ- ফাইল ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর গাবতলী থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার লাগানো যাবে না।

রোববার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের তোরণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন কিংবা পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Advertisement

তবে এক্ষেত্রে নিরাপদ দূরত্বে সীমিত পর্যায়ে পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো করা যেতে পারে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

বিস্তারিত >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!