ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্মৃতিসৌধের ফুল বাগানের ক্ষতি না করার অনুরোধ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৭, ২৩ মার্চ ২০২৩
স্মৃতিসৌধের ফুল বাগানের ক্ষতি না করার অনুরোধ
জাতীয় স্মৃতিসৌধ- ফাইল ফটো

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ এলাকার ফুল বাগানের যেন কোনোরূপ ক্ষতিসাধন না হয়, সেদিকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ এলাকার ফুল বাগানের যেন কোনোরূপ ক্ষতিসাধন না হয়, সেদিকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!