অধিদফতর সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে একযোগে কাঁচা মরিচের মূল্য এবং চিনির মূল্য ও মজুত তদারকির লক্ষ্যে অভিযান পরিচালিত হবে।
ঢাকা মহানগর এলাকায় তিনটি টিম এ অভিযান পরিচালনা করবে। এছাড়া দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে একাধিক টিম বাজার অভিযানে অংশ নেবে।
.png)
এদিকে, রোববার একদিনে ৫৫ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। এর মাধ্যমে আমদানির অনুমতি দেওয়া কাঁচা মরিচের মধ্যে দেশে এলো ৯৩ মেট্রিক টন।
রোববার কৃষি মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।