মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত সচিব।
পর্যবেক্ষক পাঠানোর প্রসঙ্গে অশোক কুমার দেবনাথ বলেন, সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে ভালো হয়। কিছু ফর্মালিটিস আছে এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স দরকার হবে। তারা যদি নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠান, তবে যতখুশি সংখ্যক পাঠাতে পারবেন। কোনো আপত্তি নেই নির্বাচন কমিশনের।
.png)
ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজার্ভার মিশনের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, তারা বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের ভোটার, ভোটকেন্দ্র, পর্যবেক্ষক পাঠানোর বিষয় ও সিসি ক্যামেরার বিষয়ে তারা জানতে চেয়েছেন। তাদের একটা টেকনিক্যাল টিম আমাদের সঙ্গে ১৮ অথবা ১৯ তারিখ বৈঠক করবেন। আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তাদের যে জিজ্ঞাসা ছিল কমিশন তাদের সন্তুষ্ট করেছে। তারা সন্তুষ্ট ।
ইইউ প্রতিনিধি দল কোনো শর্ত দেয়নি জানিয়ে তিনি বলেন, তারা আমাদের পরিস্থিতি দেখেছে। আমাদের প্রস্তুতি দেখেছে। যত খুশি পর্যবেক্ষক পাঠাতে পারবে তাতে কোনো লিমিটেশন নেই।
নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো কথা হয়নি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা নিয়ে তারা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তারা জানতে চেয়েছে ভোটার সংখ্যা কত।
কমিশনের সক্ষমতা নিয়ে সন্তুষ্ট অসন্তুষ্ট কিছুই প্রকাশ করেননি বলে জানান অশোক কুমার।
তিনি বলেন, আমাদের দ্বাদশ ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশন ফেয়ারলি নির্বাচন করতে সক্ষম কি না তা জানতে চেয়েছেন। তারা সন্তুষ্ট হয়েছেন।
অতিরিক্ত সচিব বলেন, অবজারভার পাঠানোর বিষয়ে কী কী প্রস্তুতি নিতে হয়, ইসি কী করবে তা জানতে চেয়েছে। কমিশন বলেছে, তারা যত সংখ্যক ইচ্ছা অবজারভার পাঠাতে পারে, এ বিষয়ে কোনো লিমিটেশন নেই। আবেদনের জন্য টাইম ফ্রেম আছে কি না জানতে চাইলে সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো এলে সুবিধা হয় বলে কমিশন জানিয়েছে।