ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যশোরে বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৬, ৭ জুলাই ২০১৮
যশোরে বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ সমাপ্ত

যশোরে বিধ্বস্ত কে-৮ডব্লিউ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার কার্যক্রম সমাপ্ত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী গতকাল শুক্রবার সন্ধ্যায় এ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করে। এর আগে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাঁওরে গত ১ জুলাই বিমানটি বিধ্বস্ত হয়।

এটি উদ্ধার কার্যক্রমে প্রথমে বিমান বাহিনীর একটি সার্চ অ্যান্ড রেসকিউ টিম বিমানটি উদ্ধারের নিমিত্তে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে খুলনা জোন এর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে।

Advertisement

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্যের একটি বিশেষায়িত ডুবুরী দল তিনটি স্পিড বোট ও প্রয়োজনীয় জনবল নিয়ে উদ্ধার কাজে সহায়তা করে।

বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় গতকাল ধ্বংসপ্রাপ্ত বিমানের ‘ফ্লাইট ডাটা রেকর্ডার’ উদ্ধার হয়। এ ফ্লাইট ডাটা রেকর্ডারটি বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

 

ডেইলি বাংলাদেশ/এসআই

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!