ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৪
দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 
ফাইল ফটো

পঞ্চগড়ে তাপমাত্রা আবারো ৮ দশমিক ৮ ডিগ্রির ঘরে নেমেছে। ঠাণ্ডা বাতাস ও কনকনে শীতে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের এই জেলা।

শনিবার ভোর ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি রাতে অনবরত ঠান্ডা বাতাসের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দুর্ভোগে পড়েছেন অসহায় ছিন্নমূল মানুষ।

এর আগে, গতকাল শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!