ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ভালোবাসা দিবসে দেশের যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ভালোবাসা দিবসে দেশের যেসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে
গোলাপ ফুল- ফাইল ফটো

আবহাওয়া অধিদফতর আগামী পাঁচদিনে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির প্রবণতা আছে বলে জানিয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন’স ডে বা ভালোবাসা দিবস। আর এদিনেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিন রংপুর এবং রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, সাগরে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে সামান্য বাড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা।

আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) রংপুর এবং রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে। এছাড়া রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সারাদেশে এবং দিনের বাড়তে পারে তাপমাত্রা সামান্য।

এছাড়া বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে। বর্ধিত পাঁচদিনে শেষের দিকে বাড়তে পারে তাপমাত্রা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!