[ জাতীয় ]
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন পিটার হাস
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস- ফাইল ফটো
মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মধ্যেই ঢাকা ত্যাগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
রোববার দুপুর ২টা ২০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন পিটার হাস।
.png)
এর আগে, গত শনিবারই (২৪ ফেব্রুয়ারি) তিনদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাউবাচার, ইউএসএআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়ার কর্মকর্তা মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিটার হাস
লিংক সফলভাবে কপি হয়েছে!