ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঈদের ছুটি যেদিন থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩২, ১ এপ্রিল ২০২৪
ঈদের ছুটি যেদিন থেকে
ফাইল ফটো

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এ বছরের রমজান ৩০ দিন ধরা হয়েছে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকছে। তবে কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। এর আগে, ৭ এপ্রিল শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুইদিন অফিস খোলা।

Advertisement

১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র একদিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এখন ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ঈদের আগে ৯ এপ্রিল ছুটি ঘোষণার যে প্রস্তাব সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি করেছিল তার অনুমোদন দেয়নি মন্ত্রিপরিষদ। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল সরকারি অফিস-আদালত খোলা থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!