ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সমন্বিত ভূমি ব্যবস্থাপনার নতুন সফট্ওয়্যার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০২, ১ ডিসেম্বর ২০২৪
সমন্বিত ভূমি ব্যবস্থাপনার নতুন সফট্ওয়্যার উদ্বোধন
সমন্বিত ভূমি ব্যবস্থাপনার নতুন সফট্ওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এ এফ হাসান আরিফ

জনবান্ধব ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প বাস্তবায়ন করছে ভূমি মন্ত্রণালয়। এ প্রকল্পের আওতায় একটি সমন্বিত ভূমি ব্যবস্থাপনার জন্য ভূমি সেবার প্রয়োজনীয় সফটওয়্যার তৈরি করা হচ্ছে।

রোববার ৪টি সফটওয়্যারের মানোন্নয়ন ও ১টি নতুন উদ্ভাবিত সফটওয়্যার জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ সফটওয়্যার উদ্বোধন করেছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

এ উপলক্ষে ভূমি ভবনে অটোমেশন প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন, ডিএলআর মহাপরিচালক মহ. মনিরুজ্জামন, ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী, ডিএলআর পরিচালক মো. মোমিনুর রশীদ প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!